আজ সকাল সকাল ভোট দেবেন শুভেন্দু অধিকারী - The News Lion

আজ সকাল সকাল ভোট দেবেন শুভেন্দু অধিকারী


দি নিউজ লায়নঃ  সকাল সকাল ভোট দেবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৭৬ নম্বর বুথে ভোট দেওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ৭ টায় শুরু ভোটগ্রহণ। আর সেই মুহূর্তেই ভোট দিতে চান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। জানা গিয়েছে,  স্নান সেরে মাকে প্রণাম করে শান্তিকুঞ্জ থেকে বের হবেন শুভেন্দু। এরপর সেখান থেকে সোজা চলে আসবেন নন্দীগ্রামে। 


 সকাল ৬টার মধ্যেই বুথে পৌঁছে যাবেন তিনি।'' সেই জন্য সকাল সকাল নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে লাইনে দাঁড়াবেন তিনি। জানা যাচ্ছে, ভোট দিয়ে ন্দীগ্রামে যে ঠিকানার ভোটার হয়েছেন সেখানে চলে যাবেন শুভেন্দু। আর সেখান থেকেই ভোট পরিচালনা হতে পারে বলে খবর। কিছুক্ষণ সেখানে কাটিয়ে প্রত্যেক বুথে বুথে শুভেন্দু ঘুরতে পারেন বলে জানা যাচ্ছে।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.