১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রোহির শর্মার - The News Lion

১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রোহির শর্মার

 


দি নিউজ লায়ন;   আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেও মুম্বইকে জেতাতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। 

চলতি আইপিএলে মন্থর ওভার রেটের জন্য প্রথমে জরিমানার কবলে পড়েছিলেন এমএস ধোনি।এবার সে তালিকায় নাম অন্তর্ভূক্ত হল রোহিত শর্মার। অভিযোগ, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে প্রচুর সময় নষ্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে সঠিক সময়ের মধ্যে ম্যাচ শেষ করা যায়নি। এর দায়ভার রোহিত শর্মার ঘাডে চাপিয়ে, মুম্বই অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


 দলের বাকি সদস্যদেরও ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের শেষ কয়েক ওভারে রোহিত শর্মাকে ছাড়াই লড়াই করেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। সেই সময় দলকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড। লো-স্কোরিং ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলেও, দিল্লির বিরুদ্ধে জয় হাসিল করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.