বেলপাহাড়িতে খদ্দের সেজে প্রায় দুই লক্ষ টাকার সোনার গহনা নিয়ে পালালো এক দুস্কৃতি - The News Lion

বেলপাহাড়িতে খদ্দের সেজে প্রায় দুই লক্ষ টাকার সোনার গহনা নিয়ে পালালো এক দুস্কৃতি

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার বেলা প্রায় এগারোটা টা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার বেলপাহাড়ি বাজার এলাকার একটি  সোনার দোকানে।ওই সোনার দোকানের মালিক শংকর পাল বলেন  খদ্দের সেজে এক ব্যাক্তি দোকানে আসে।সে দোকানে এসে একের পর এক সোনার গহনা দেখে। তার এক জোড়া সোনার কানের দুল পছন্দ হয়।সে আমাকে দুই হাজার টাকা দিয়ে বলে আমার মামি একটু পরে আসবে বাকি টাকা দিয়ে ওই কানের দুল নিয়ে যাবে। 


সে সিআরপিএফের অফিসার বলে তাকে পরিচয় দেয়। সোনার গহনা কেনার জন্য খদ্দের সেজে সে এসেছিল। দোকানদার যখন  তাকে সোনার গহনা দেখছিল, সেই সময় ওই ব্যক্তি প্রায় দু লক্ষ টাকার সোনার গহনা গোপনে নিয়ে  নেয় বলে দোকানদার  অভিযোগ করেন। ওই দুষ্কৃতী দোকান থেকে চলে যাওয়ার পর বিষয়টি জানতে পারে দোকানদার এবং সঙ্গে সঙ্গে বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 


পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে।ওই ব্যক্তির সাথে আরো একজন দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল বলে সোনার দোকানদার জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বেলপাহাড়ি বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেভাবে থানার সামনে বেলপাহাড়ি বাজারে সোনার দোকানে সোনা চুরির ঘটনা প্রকাশ্য দিবালোকে  ঘটেছে তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.