রায়দিঘিতে ভাজপার কুপন কেলেঙ্কারি প্রকাশ্যে - The News Lion

রায়দিঘিতে ভাজপার কুপন কেলেঙ্কারি প্রকাশ্যে

 


দি নিউজ লায়ন;  ভাজপার কুপন কেলেঙ্কারি প্রকাশ্যে। মোদির সভায় গেলেই কড়কড়ে 1000 টাকা! মোদির ছবি দেওয়া বিজেপির প্রতীক আঁকা এমনই কুপন প্রকাশ্যে এলো মঙ্গলবার। যদিও তৃণমূলের অভিযোগ, মোদীর সভা 1 তারিখেই হয়ে গিয়েছে এই কুপন বিলি করে আসলে ভোট কিনতে চাইছে বিজেপি। বিজেপিতে ভোট দিলেই দেওয়া হচ্ছে 1 হাজার টাকা। 


টাকার টোপ দিয়ে ভোট কিনছে ভাজপা। রায়দিঘীর লালপুরে রাস্তার পাশে পড়ে থাকা কুপনকে ঘিরে ছড়ালো উত্তেজনা। কুপনে ১০০০ টাকা করে বিতরণের কথা লেখা ছিল। তবে সেগুলি পুরানো কূপন বলে বলা হচ্ছে বিজেপির তরফে। সেখানে ১ তারিখে মোদীজীর জনসভার কথা লেখাও ছিল। এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। 


এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে, এ নিয়ে তৃণমূলের  রায়দিঘী বিধানসভার প্রার্থী অলক জলদাতা বলেন, আমাদের এখানে এরকম কালচার নেই যে মানুষকে পয়সা দিয়ে ভোট দিতে নিয়ে যেতে হবে। এটা বিজেপির পক্ষ থেকে হাস‍্যকর ঘটনা ঘটনানো হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর যদিও এ ব্যাপারে নির্বাচন কমিশন বা স্থানীয় প্রশাসনের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রশাসনের একটি সূত্র মারফত জানা গিয়েছে কিছু গোপন রাস্তার ধার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.