শিলিগুড়ি ডিসিআরসিতে পড়ে রয়েছে পিপিই কিট
দি নিউজ লায়ন; শিলিগুড়ি ডিসিআরসিতে পড়ে রয়েছে পিপিই কিট। করোনা নিয়ে চূড়ান্ত উদাসীন জেলা নির্বাচনী আধিকারিকেরা। ভোট কর্মীদের পরিহিত পিপিই কিট পড়ে রয়েছে শিলিগুড়ি মহাকুমার তিন বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি শিলিগুড়ি কলেজে যেখানে সেখানে। রবিবার নির্বাচন কমিশনের জেলা জেনারেল পর্যবেক্ষক অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে স্ট্রং রুম থেকে ডিসিআরসির পর্যবেক্ষণ সারলেও পড়ে থাকা পিপিই কিট নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা দেখা গেল না তাদের।
এদিন শিলিগুড়ি কলেজে ঢুকতেই চোখে পড়বে মাঠের মাঝে বিগত দুই দিনের আবর্জনার সঙ্গে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিটও। শুক্রবার থেকে তিন কেন্দ্রের ৭-৮হাজার ভোটকর্মীরা এখানে এসে ইভিএম ও ভিভিপ্যাড সহ বুথ সামগ্রী নিয়ে নিজেদের কেন্দ্রের দিকে রওয়ানা দেয়। ইভিএম ও ভিভিপ্যাড জমা করেন শনিবার রাতের মধ্যেই শিলিগুড়ি কলেজের স্ট্রং রুমে এসে ফের তা জমা করেন। আর রবিবার দেখা গেল একেবারেই মাঠের মাঝে পড়ে রয়েছে এই ভাবে একাধিক পিপিই কিট।
শিলিগুড়ি কলেজের প্রশাসনিক ভবনের পাশে যেখানে ব্লক ভিত্তিক অস্থায়ী প্যান্ডেল ডিসিআরসিতে তৈরি করা হয় সেখানেও এই চিত্র। খোলা মাটিতে লুটচ্ছে ব্যবহৃত একটি পিপিই কিট। তার পাশে বসেই প্যান্ডেল খোলার কাজ করতে বাধ্য হচ্ছেন ঠিকা শ্রমিকেরা। স্ট্রং রুমের নিচও পরে রয়েছে একই ভাবে এই পিপিই কিট। রবিবার দুপুরে গড়িয়ে গেলেও সেখান থেকে সরানো হয়নি ওই ব্যবহৃত পিপিই কিট। নেই কোনো নির্দিষ্ট বিনষ্টিকরনের ব্যবস্থাও।
আর এই পিপিই কিট পড়ে থাকাকে কেন্দ্র করে প্যান্ডেলের কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে চাপা আতঙ্ক দেখা যায়। তারা জানান করোনা ছড়িয়ে পড়েছে ফের তার মধ্যে এই ভাবে পিপিই কিট কিছুটা ভয় লাগছে। এমন ভাবে পড়ে রয়েছে কাজ করতে গিয়ে পিপিই কিট গুলির সংস্পর্শে চলে আসছেন অনেকেই।আবার হাত পা ধুয়ে কাজ শুরু করছেন।
কোনো করোনা আক্রান্ত বা সংক্রমিত এই কিট ব্যবহার করেছিলেন কিনা তাও জানা নেই। কারন সকল ভোটকর্মীদের তো পিপিই কিট দেওয়া হয়নি সুতরাং কিছুটা ভয় নিয়েই কাজ করতে হচ্ছে। এই বিষয়ে শিলিগুড়ি ইলেকশন ওসি ও শিলিগুড়ি মহকুমার নির্বাচনী আধিকারিক কে ফোন করা হলে ছুটির দিনে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Post a Comment