অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য জমি দান করতে চান মেদিনীপুরের ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী
দি নিউজ লায়নঃ করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মেদিনীপুর শহরের ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী। তিনি রবিবার সমাজ মাধ্যমে একটি পোষ্ট করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করে জানিয়েছেন তাঁর সাড়ে চার একর জমি রয়েছে খড়্গপুর সংলগ্ন এলাকায়। সরকার চাইলে সেই জমি তিনি দান করতে পারেন । সেই জমিতে গড়ে উঠুক অক্সিজেন প্ল্যান্ট। যাতে করোনা আক্রান্ত যাঁদের শরীরে অক্সিজেনের প্রয়োজন তাঁরা সময়মতো অক্সিজেন পেতে পারেন।
তিনি আরো জানিয়েছেন আমার ক্ষমতা থাকলে আমি নিজেই অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে পারতাম,কিন্তু সেই ক্ষমতা আমার নেই।তাই করোনা আক্রান্ত মানুষদের বাঁচানোর জন্য তিনি তার জায়গায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার জন্য জেলা প্রশাসনকে জানিয়েছেন। ইতিমধ্যেই অনেকে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি যে ভাবে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার জন্য তার খড়গপুর এর বোম্বে রোড এলাকায় প্রায় সাড়ে চার একর জমি সরকার কে দান করার কথা জানিয়েছেন তাতে খুশি মেদিনীপুর এর বাসিন্দারা।যে জমির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। তাই মেদিনীপুর এর বাসিন্দারা মনে করেন রাজেশ চক্রবর্তীর বিষয় টি সরকারের ক্ষতিয়ে দেখা উচিত।
Post a Comment