ক্যানিং এ আট কিলো চোরাই সোনার গয়না উদ্ধার, গ্রেফতার ২
দি নিউজ লায়ন; শুক্রবার রাতে বারুইপুর জেলা পুলিশ এবং ক্যানিং থানার পুলিশের সঙ্গে গুজরাট রেলওয়ে পুলিশের যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে আট কিলো চোরাই সোনার গয়না এবং গ্রেফতার করে দুজনকে।ধৃতদের নাম বিজন হালদার,অশোক সরকার।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার থুমকাঠি এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৮ এপ্রিল গুজরাটের চলমান ট্রেন থেকে প্রায় ৫ কোটি টাকার মূল্যে সোনার গয়না চুরি হয়ে ছিল।
আর এই ঘটনার তদন্তে নামে গুজরাট রেলওয়ে পুলিশ।তদন্তে নাম উঠে আসে ক্যানিং থুমকাঠি এলাকার বাসিন্দা বিজন হালদার এবং বাহিরবেনার অশোক সরকারের নাম।ফলে গুজরাট রেলওয়ে পুলিশ বারুইপুর জেলা পুলিশ এবং ক্যানিং থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এ বিষয়ে।ফলে শুক্রবার রাতে গুজরাট রেলওয়ে পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে বিজন হালদার ও অশোক সরকার কে।ধৃতদের কাছ থেকে আট কিলো সোনার গয়না উদ্ধার করে।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ প্রভাবশালী যুক্ত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে বারুইপুর জেলা পুলিশ।বারুইপুর জেলা পুলিশ জানান গুজরাট রেলওয়ের পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আট কিলো সোনার গয়না উদ্ধার করা হয় গত ৮ এপ্রিল গুজরাটের চলমান ট্রেন থেকে চুরি যাওয়া সোনার গয়না।আর এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।তবে এই ঘটনার সাথে আরও কেউ প্রভাবশালী জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment