নাকা চেকিংয়ে প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অবৈধ কয়েক লক্ষ টাকা উদ্ধার - The News Lion

নাকা চেকিংয়ে প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অবৈধ কয়েক লক্ষ টাকা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   ভগবানগোলা কূপকান্দি এলাকায় নাকা চেকিং চালানোর সময় একসঙ্গে দু’লক্ষ ৪৭হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় এদিন বিকেলে। জানা গিয়েছে,  এদিন এসএসটি টিম ও ভগবানগোলা থানার পুলিস যৌথভাবে কূপকান্দি নাকা পয়েন্টে তল্লাশি শুরু করে। 


সেই সময় লালগোলার  এক স্বর্ণ ব্যবসায়ী রুহুল আমিন নামের ওই ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে নগদ টাকা উদ্ধার হয়। ভগবানগোলা থানার পুলিস অফিসার বলেন, লালগোলার বাসিন্দা ওই ব্যক্তি নিজেকে সোনার কারবারি বলে দাবি করেছেন। তবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপাতত নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখিয়ে টাকা নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.