ঝাড়গ্রামে নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ২১ জন
দি নিউজ লায়ন; করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে। শুক্রবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২১ জন। করোনার দ্বিতীয় ঢেউ এ ঝাড়গ্রামে শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত ৯৫ জনকে করোনা হাসপাতালে ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে করোনা নিয়ন্ত্রনে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া, সাঁকরাইল, জামবনি, বেলপাহাড়ী, বিনপুর, লালগড় ও ঝাড়গ্রাম থানা এলাকায় করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে।
সেইসঙ্গে প্রতিটি মানুষকে মুখে মাস্ক ব্যবহারের জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে বেশি মানুষের জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করার কাজ চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। তবে এখনও বহু মানুষ মাস্ক ব্যবহার না করায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায়এক শ্রেণীর মানুষ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে মুখে মাস্ক ব্যবহার না করে।

Post a Comment