অমিত শাহের নির্দেশে গুলি চালিয়ে খুন করেছে কেন্দ্রীয় বাহিনী, মমতা
দি নিউজ লায়ন; অমিত শাহের নির্দেশে গুলি চালিয়ে খুন করেছে কেন্দ্রীয় বাহিনী। আজকের ঘটনার জন্য অমিত শাহ পুরোপুরি দায়ী। শনিবার শিলিগুড়ি থেকে কোচবিহার কান্ড নিয়ে সরাসরি অমিত শাহকে কাঠগড়ায় দাড় করালেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ও নির্বাচন কমিশনের স্পেশাল অবজার্ভর বিবেক ডুবের অপসারনের দাবি তোলেন তিনি। এদিন বাংলা নেত্রী সাফ জানিয়ে দেন আমি ঘটনার পুরো তদন্ত করবো।
এই ঘটনার সিআইডি তদন্তের দরকার বলে জানান তিনি। খুন করে আবার ক্লিনচিট দিচ্ছে। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী একজনের নির্দেশেই চলে তা হলো স্বরাষ্ট্রমন্ত্রী।আমাদের হাতে কিছু নেই কিন্তু। ৩৫৬ এর মতো পরিস্থিতিতে এখানে ডিজিকে বদলে দিলো। ডিজির আইনের পিলার। এডিজি আইনকে বদলে দিলো।তিনি বলেন যিনি এসপি দেবাশীষ ধর তিনি রাজ্যের নিযুক্ত এসপি নয়।আমাদের কাছে কোনো প্যানেল নেয়নি। তারা বিজেপি নিযুক্ত। বিজেপি বাংলায় এসে ঘাঁটি গেড়ে হিংসা ছড়াচ্ছে।এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্ত্রাস করছে। এরা পরিকল্পনামাফিক সব করেছে।
তারপর প্রধানমন্ত্রী এসে বলছেন আত্মরক্ষার জন্য করেছি। নেত্রী জানান প্রধানমন্ত্রী একটা মিথ্যুক। এমন মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আর কোথাও দেখিনি। তিনি যখন শিলিগুড়িতে ছিলেন কেন তিনি তিনটি হেলিকপ্টার নিয়ে প্রচার সভা বাদ দিয়ে গেলেন না ঘটনাস্থলে। লজ্জা প্রধানমন্ত্রী হিসেবে। তার এই আচরণ নিন্দনীয়। শাসন ক্ষমতা দখলের জন্য তারা মানুষের ওপর অত্যাচার করছে। কোচবিহারে খুনের ঘটনার পর এদিন সরাসরি নির্বাচন কমিশনকে নিশনায় রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের আধিকারিকেরা বিজেপির লোক। বিজেপির লোকেদের নিয়ে নির্বাচন কমিশন বসানো হয়েছে। আমি বলছি বিবেক ডুবেকে নির্বাচন অবজার্ভর ও এসপি দেবাশীষ ধরকে অপসারক করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিতশাহেরও অপসারণের দাবি তোলেন জননেত্রী।এদিন নেত্রী বলেন নির্বাচন কমিশনে উচ্চ অবজার্ভর বিবেক ডুবের নিরাপত্তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেন তিনি বলেন ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মী তিনি। ২০১৯এও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল।আমি নির্বাচন নিয়ে ভাবি না। এতগুলো মানুষের জীবন চলে গেল তাদের জন্য তাদের পরিবারের জন্যব্যাথিত আমি।

Post a Comment