২০১৯ লোকসভা ভোটের ফলাফলের নিরিখে ষষ্ঠ দফার ৪৩ টি আসনের কে এগিয়ে - The News Lion

২০১৯ লোকসভা ভোটের ফলাফলের নিরিখে ষষ্ঠ দফার ৪৩ টি আসনের কে এগিয়ে

 


দি নিউজ লায়ন;  ২২ এপ্রিল বৃহস্পতিবার বাংলায় ষষ্ঠ দফা ভোট।  এদিন ৪ জেলায় ৪৩ আসনে ভোটগ্রহণ। একনজরে দেখে নেওয়া যাক,  ষষ্ঠদফার ভোটের আসনগুলদিতে ২০১৯ সালে লোকসভা ভোটের ফলাফল কী ছিল।


উত্তর ২৪ পরগনায় লোকসভা ভোটের নিরিখে বনগাঁ লোকসভার অধীনে থাকা বাগদাতে ২০১৯ ভোটে বিজেপি লিড নেয়, বনগাঁ উত্তর কেন্দ্রেও একই ছবি ছিল। বনগাঁ দক্ষিণে বিজেপির দাপট ছিল লোকসভা ভোটে। স্বরূপ নগরে তৃণমূল লিড পেলেও, গাইঘাটা বিজেপির দখলে ছিল। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে থাকা, বাদুড়িয়াতে তৃণমূল এগিয়ে যায়।


 বারাসত লোকসভার অধীনে হাবড়াতে বিজেপি, অশোকনগরে তৃণমূল এগিয়ে যায়। ব্যারাকপুরে লোকসভা ভোটের নিরিখে আমডাঙায় তৃণমূল এগিয়ে যায়, বীরপুরে বিজেপি, নৈহাটিতে বিজেপি, ভাটপাড়ায় বিজেপি,জগদ্দলে বিজেপি লিড নেয়। নোয়াপাড়ায় তৃণমূল, ব্যারাকপুরে বিজেপি এগিয়ে যায়। এদিকে, দমদম লোকসভা ভোটের ফল অনুযায়ী, খড়দায় ও দমদম উত্তরে তৃণমূল গড় ধরে রাখে।


রায়গঞ্জ লোকসভা আসনের অধীন ইসলামপুরে তৃণমূল লিড নেয় ২০১৯ লোকসভা ভোটে। সেবার গোয়ালপোখরে তৃণমূল,চাকুলিয়ায় তৃণমূল লিড পায়। করণদিঘি থেকে বিজেপি দাপটে পতাকা ওড়ায়। হেমতাবাদ বিজেপি দখলে রাখে, রায়গঞ্জ বিজেপি লিড পায়। দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়ায় তৃণমূল এগিয়ে ছিল। বালুরঘাট লোকসভার অধীনে ইটাহারে তৃণমূল, মুর্শিদাবাদ লোকসবার অন্তর্গত করিমপুরে তৃণমূল গড় দখলে রাখে।

 পূর্ব বর্ধমান লোকসভা আসনের পূর্বস্থলী দক্ষিণে ২০১৯ লোকসভা ভোটে এগিয়েছিল তৃণমূল। পূর্বস্থলী উত্তর থেকে এগিয়েছিল তৃণমূল। কাটোয়া আসনে দখল রাখে বিজেপি। বর্দমান-দুর্গাপুর লোকসভা আসনের অন্তর্গত ভাতারে তৃণমূল লিড নেয়। গলসি বিজেপি দখল রাখে। এদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের অধীন অনুব্রতগড় কেতুগ্রামে তৃণমূল এগিয়ে, মঙ্গলকোটে তৃণমূল দাপট দেখায়, আউশগ্রামেও তৃণমূল গড় ধরে রাখে।


নদীয়ায় কৃষ্ণনগর লোকসভার অধীনে তেহট্টে বিজেপি, পলাশিপাড়ায় তৃণমূল, কালীগঞ্জে তৃণমূল এগিয়েছিল ২০১৯ লোকসভা ভোটে। নদিয়ার নাকাশিপাড়া, চাপড়ায় তৃণমূল গড় ধরে রাখে। কৃষ্ণনগর উত্তরে ও দক্ষিণে বিজেপি লিড নেয়। প্রসঙ্গত, এবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী বিজেপির চাণক্য মুকুল রায়। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের তরফে রাজনীতিতে নবাগতা কৌশানী মুখোপাধ্যায়। রানাঘাট লোকসভার অধীনে নবদ্বীপে তৃণমূল লিড নেয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.