একনজরে দেখা যাক ষষ্ঠ দফার ভোটে বাংলার তারকা-যুদ্ধের তাবড় চরিত্রদের
দি নিউজ লায়ন; হাবড়া কেন্দ্র ষষ্ঠ দফার ভোটে নজর কাড়ছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিজেপির প্রার্থী রহুল সিনহো। অন্যদিকে খড়দায় বামেদের তরফে তরুণ প্রার্থী দেবজ্যোতি দাসের সঙ্গে সম্মুখ সমরে রয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্র দত্ত। রায়গঞ্জ কেন্দ্রের এক প্রান্তে তৃণমূলের কানাইয়ালাল আগারওয়াল ও অন্য প্রান্তে কংগ্রেসের দাপুটে নেতা মোহিত সেনগুপ্ত।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এবার একজন রুপোলী পর্দায় নবাগতা তারকা, অন্যজন বাংলার রাজনীতির পোড় খাওয়া তারকা। এই কেন্দ্রে মুকুল রায়ের সঙ্গে ভোট যুদ্ধের চ্যালেঞ্জে রয়েছেন তৃণমূলের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। ২০ বছর পর কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে এবার মুকুল রায় কোন চমক দেখান তার দিকে তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঠাকুরবাড়ির সদস্য় সুব্রত ঠাকুরের বিরুদ্ধে লড়ছেন নরত্তম বিশবাস। এছাড়াও বাগদায় বিজেপির হয়ে লড়ছেন বিশ্বজিৎ দাস । তিনি সদ্যই তৃণমূল ছেড়েছেন। বাদুড়িয়াতে কংগ্রেস প্রার্থী আব্বুস সাত্তার যেমন নজর কাড়ছেন, তেমনই দমদম উত্তরে সিপিএমের তন্ময় ভট্টাচার্যতে জোর টক্কর' দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট চন্দ্রিমা ভট্টাচার্য।
এছাড়াও ষষ্ঠ দফার ভোটে নজর কাড়ছেন বিজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। এদিকে, অর্জুন গড় ভাটপাড়ায় বিজেপির টিকিটে লড়ছেন অর্জুন পুত্র পবন।
এদিকে ব্যারাকপুর কেন্দ্রে নজর কাড়ছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এছাড়াও ষষ্ঠদফা ভোটে নজর কাড়ছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং। জগদ্দলে নজর কাড়ছে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য।

Post a Comment