ঝাড়গ্রাম হাসপাতালে ভ্যাকসিনের অভাবে নতুন করে ভ্যাকসিন দেওয়া বন্ধ - The News Lion

ঝাড়গ্রাম হাসপাতালে ভ্যাকসিনের অভাবে নতুন করে ভ্যাকসিন দেওয়া বন্ধ

 


দি নিউজ লায়নঃ  ভ্যাকসিন এর অভাবে নতুন করে ঝাড়গ্রাম হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া বন্ধ। দেওয়া হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় ডোজ এর ভ্যাকসিন। যার ফলে প্রথম ভ্যাকসিন নিতে আসা মানুষেরা স্বাস্থ্য দপ্তরের উপর প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। বুধবার প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতালে এসে নাম নথিভুক্ত করে যান গ্রামবাসী থেকে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।


সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানাই ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই তাদের প্রথম করোনার ভ্যাকসিন দেওয়া হবে । তাই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোর থেকে লম্বা লাইন পড়ে যায় ঝাড়গ্রাম  হাসপাতালের সামনে। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কাউকে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়নি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে না। যখন প্রথম ডোজের ভাকসিন দেওয়া হবে তখন সবাইকে জানিয়ে দেওয়া হবে।


 কেবলমাত্র দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।যার ফলে  ভ্যাকসিন নিতে আসা মানুষদের প্রশ্ন তাহলে কেন বুধবার তাদের নাম নথিভুক্ত করা হলো এবং কেনই বা তাদের বৃহস্পতিবার ভ্যাকসিন নেওয়ার জন্য ডাকা হল তার কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে ঝাড়গ্রাম হাসপাতালে ভ্যাকসিন নিতে আসে মানুষেরা। 


এদিকে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে ঝাড়গ্রাম শহরে পড়েছে তার জন্য করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ ভোর থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা সত্ত্বেও ভ্যাকসিন না পাওয়ায় ক্ষুব্দ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। তবে ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা এই ব্যাপারে কোন কিছুই মন্তব্য করতে চাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.