রাজ চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান
দি নিউজ লায়ন; ষষ্ঠ দফা ভোটে সকাল থেকেই নিজের কেন্দ্র পরিদর্শন শুরু করেন রাজ চক্রবর্তী।সেই সময় ব্যারাকপুরের লালকুঠি এলাকায় বুথ পরিদর্শনে গেলে তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
রাজ চক্রবর্তী বলেছেন, ওঁরা জানেন না কী ভুল করছেন। সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন তৃণমূলের ছেলেদের নিয়ে বুথে বুথে ঘুরছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। ভোটারদের প্রভাবিত করছেন তিনি। পাল্টা রাজ চক্রবর্তীর দাবি অর্জুন সিং অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন সেকারণেই এই সব মন্তব্য করছেন।

Post a Comment