ফের নানুরে বোমাবাজি
দি নিউজ লায়ন; ফের নানুরে বোমাবাজি। বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দিতে এলাকায় দফায় দফায় বোমাবাজি। আতঙ্ক তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল বিকেলে নানুরের বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে তারক সাহা প্রচার করতে গিয়েছিল। তখনও তাঁকে বাধার মুখে পড়তে হয়।
দু'রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এরপরই দু-দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। তবে রাতেই ঘটনাস্থল থেকে দু-পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিশ।

Post a Comment