মা-মাটি-মানুষ আর বলেন না দিদি, খালি মোদী, মোদী, মোদী করেন
দি নিউজ লায়ন; বাংলায় ভোটপ্রচারে এসে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বটুকেশ্বর দত্ত ও রাসবিহারী বোসের এই ভূমিকে প্রণাম করছি। বর্ধমানের মিহিদানার প্রসঙ্গ টেনে মমতাকে বিঁধলেন মোদী। বর্ধমানের সভায় মোদী বলেন, বর্ধমানের দুটি জিনিস প্রসিদ্ধ। 'বর্ধমানের মিহিদানা ও চাল। বর্ধমানের মিহিদানা কি পছন্দ করেন না মমতা? নাহলে উনি এত রাগ করছেন কেন?
ওঁর রাগ, ক্রোধ দিন দিন বেড়েই চলেছে। জানেন কেন? বাংলায় সবে ৪ দফা ভোটগ্রহণ হয়েছে। অর্ধেক নির্বাচনেই তৃণমূলকে আপনারা সাফ করে দিয়েছেন। ৪ দফায় বাংলার জনগণ এত চার-ছাক্কা মেরেছে, যে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে। যাঁরা আপনাদের সঙ্গে খেলা করার কথা ভাবছিলেন, তাঁদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে। আপনারাই বলুন, দিদি রাগ তো স্বাভাবিক!'
মোদী আরও বলেছেন, 'নন্দীগ্রামে ক্লিন বোল্ড দিদি। আপনাদের সঙ্গে দিদি খেলা খেলতে চেয়েছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে।' দিদির ইনিংস শেষ বাংলায়। দিদির বড় পরিকল্পনা ফেল করে দিয়েছেন বাংলার লোকেরা। বাংলার মানুষ বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন। দিদির গোটা টিমকে ময়দান ছাড়া করছে মানুষ।' এছাড়াও এদিন শীতলকুচির ঘটনা প্রসঙ্গে ফের মোদী বললেন, 'কোচবিহারে কয়েকদিন আগে যাদের মৃত্যু হল, তাঁরাও মায়ের সন্তান। দিদির নীতি মায়ের কোল খালি করেছে।'

Post a Comment