এক নজরে দেখে নিন দ্বিতীয় দফা নির্বাচনে্র হাইভোল্টেজ কেন্দ্রগুলি - The News Lion

এক নজরে দেখে নিন দ্বিতীয় দফা নির্বাচনে্র হাইভোল্টেজ কেন্দ্রগুলি

 


দি নিউজ লায়ণ;  দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ হবে আগামীকাল। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে। 

আগামীকাল নন্দীগ্রামে  ভোট-যুদ্ধে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে তাঁদের সঙ্গে জোরদার লড়াইয়ে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। 

ডেবরয়া তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীর। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। 

হলদিয়ায় বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল। সিপিএমের প্রার্থী মণিকা কর পাইক। তৃণমূল প্রার্থী স্বপন নস্কর। 

খড়গপুর সদরে বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণের প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার।

পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দা। তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দলুই এবং কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক। 


বাঁকুড়ায় তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার সঙ্গে লড়াইয়ে নামবেন বিজেপির নীলাদ্রিশেখর দানা এবং কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়। 


চণ্ডীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী পুলককান্তি গুড়িয়া। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিএমের আশিস গুছাইত। 


বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ। তৃণমূল প্রার্থী অর্চিচা বিদ। কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.