তৃণমূলের এক কর্মীর বুকে লাথি মারার অভিযোগ উঠলো চন্দ্রকোনার বিজেপি প্রার্থী শিবরাম দাসের বিরুদ্ধে - The News Lion

তৃণমূলের এক কর্মীর বুকে লাথি মারার অভিযোগ উঠলো চন্দ্রকোনার বিজেপি প্রার্থী শিবরাম দাসের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনের আগেই বুধবার  একটি ভিডিও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে পাওনা টাকা চাইতে এসে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিবরাম দাসের  কাছ থেকে পাওনা টাকার বদলে লাথি খেয়ে বাড়ি ফিরতে হল তৃণমূল কংগ্রেসের কর্মী কাশীনাথ কর কে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মী কাশীনাথ কর এর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত রামজীবনপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডএলাকায়।


 রামজীবনপুর বিজেপির মণ্ডল কমিটির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কাশীনাথ কর বিজেপি প্রার্থী শিবনাথ দাস এর কাছে তার পাওনা 50 হাজার টাকা চায়। কিন্তু সেই টাকা শিবনাথ দাস তাকে দিতে অস্বীকার করে এবং তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় । সেই সময় শিবরাম দাস তৃণমূল কংগ্রেসের কর্মী কাশীনাথ কর এর বুকে সজোরে লাথি মারে বলে অভিযোগ। যে ঘটনাটি কে কেন্দ্র করে  বুধবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিব রাম দাস এর প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন নির্বাচন কমিশনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখা।


 তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক কমিটির নেতৃত্বরা। বার বার ফোন করা সত্ত্বেও বিজেপি প্রার্থী শিবরাম দাস এর  সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তৃণমূল কর্মী কাশীনাথ কর বলেন আমার কাছে দু লক্ষ টাকা ধার নিয়েছিল শিবরাম দাস। সেই টাকা দিতে বহু বাহানা করে দেড় লক্ষ টাকা আমি পেয়েছি, এখনও বাকি 50 হাজার টাকা পায়নি। সেই টাকা চাইতে গিয়ে ও টাকা না দিয়ে আমাকে আমার বুকে লাথি মেরেছে । আমি এর সুবিচার চাইছি তাই চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে বিজেপি প্রার্থী শিবরাম দাস এর আসল রূপ তুলে ধরার চেষ্টা করেছি। চন্দ্রকোনা বিধানসভার মানুষ এর বিচার করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.