২৪ঘন্টায় দার্জিলিং করোনা আক্রান্ত বেড়ে ২৩৯
দি নিউজ লায়ন ; ২৪ ঘন্টায় দার্জিলিং করোনা আক্রান্ত বেড়ে ২৩৯। উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর।স্বাস্থ্য দপ্তরের তরফে মাস্কের ব্যবহারে জরিমানা ধর্য্যের সিদ্ধান্ত কার্যকরী করার বিষয়টি নিয়ে চূড়ান্ত ভাবনা চিন্তা করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শহরে হুঁ-হুঁ করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে কপালে ভাঁজ পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের।
ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও লম্বা লাইন। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছে জেলায় করোনা আক্রান্ত সংখ্যার নিরিখে পরিস্থিতি উদ্বেগজনক। তবে তারপরও গোড়ায় গলার থেকে যাচ্ছে মাস্কের ব্যবহারে। উত্তরবঙ্গ করোনা ওএসডি ডাঃ সুশান্ত রায় মাস্কের ব্যবহার নিয়ে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের প্রস্তাব দিলেও প্রথম পর্যায়ে মানুষের সচেতনতা ব্যাপক হারে বৃদ্ধির দিকেজ নজর দেওয়া হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট সিপি জানান করোনার দ্বিতীয় ঢেউ মারাত্বক হয়ে উঠছে। যাতে চিন্তা বাড়াচ্ছে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশকর্তা ও পুলিশকর্মীরা আক্রান্ত হয়ে পড়েছেন। শহরে মাইকিং করে সচেতন করা হচ্ছে সকলকে। প্রথম পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচিতেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে তারপরই শক্ত পদক্ষেপ নেওয়া হবে, জরিমানা ধার্য্য করার বিষয়টি দ্বিতীয় পর্যায় থেকে আরোপ করা হবে।এদিকে নির্বাচন পেড়তেই শিলিগুড়িতে করোনা থাবা বসিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ওপর।
১৭ ই এপ্রিল নির্বাচনের পর দিনই পুলিশ কমিশনারের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তার সংস্পর্ষে আসা উচ্চ পদস্থ আধিকারীক জয়েন্ট সিপি সহ একাধিক পুলিশ কর্তারা করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।ভ্যাকসিন নেওয়ার পরও চাপা উদ্বেগ তৈরী হয়েছে পুলিশ কর্মীদের মধ্যে।

Post a Comment