ইটাহারে ঢোকার মুখে বোমা সহ ধরা পড়ে গেলো ২ দুষ্কৃতী। - The News Lion

ইটাহারে ঢোকার মুখে বোমা সহ ধরা পড়ে গেলো ২ দুষ্কৃতী।




দি নিউজ লায়ন ; ইটাহারে ঢোকার মুখে বোমা সহ ধরা পড়ে গেলো ২ দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর একটি মারুতি গাড়িতে ৩ জন দুষ্কৃতী ইটাহারে ঢোকার চেষ্টা করছিল। স্থানীয় বাসিন্দাদের গাড়িটি দেখে সন্দেহ হয়। তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে খবর দেয়। গাড়ি আটকানো হলে পালানোর চেষ্টা করে তিন জন। সেই সময় স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা দুজন দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলে। একজন পালিয়ে যায়। তাদের থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে। পরে পুলিশে খবর দিলে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। 


ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের গোটবাড়ি মোর এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা আসলাম আলি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ইটাহার এলাকায় প্রচুর বহিরাগতকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাই তারা সতর্ক ছিলেন। মঙ্গলবার সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে তারা সেটিকে আটকানোর চেষ্টা করেন। গাড়ির গতি বাড়িয়ে প্রথমে দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করে পরে গাড়ি থেকে নেমে দৌড় লাগায়। সেই সময় স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তৃণমূল কর্মীরা দুজনকে ধরে ফেলে একজন পালিয়ে যায়। দুষ্কৃতিদের থেকে বোমা উদ্ধার হয়। তারা ভাজপা সমর্থক বলে জানায়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমাসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এদের নাম কাজল শেখ ও আব্দুল হানিফ। আরো এক দুষ্কৃতি যে গাড়ি চালাচ্ছিল সেই মোর্তুজ আলির খোঁজে তল্লাশি চলছে। কোথা থেকে তারা ইটাহারে আসছিল পুলিশ তা তদন্ত করে দেখছে। যদিও প্রশ্ন উঠছে যেখানে এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে নিরাপত্তার' কড়াকড়ি রয়েছে সেখানে কিভাবে পুলিশি নজরদারি এড়িয়ে গাড়িতে চেপে বহিরাগতরা ইটাহারে ঢুকছিল! গোটা ঘটনার পেছনে প্রশাসনের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ।তৃণমূলের দাবি, ভোট লুট করতে এই দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছিল এবং এর সঙ্গে সরাসরি স্থানীয় এবং রাজ্য স্তরের ভাজপা নেতাদের যোগ রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.