অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন বিদায়ী বিধায়ক পরেশ মুর্মু - The News Lion

অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন বিদায়ী বিধায়ক পরেশ মুর্মু




দি নিউজ লায়ন ; প্রথম দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রের। কিন্তু বিদায়ী বিধায়ক হিসেবে পাশে দাঁড়ানোকে প্রয়োজন মনে করে আগুনে ভস্মীভূত একটি বাড়ির পরিবারের পাশে দাঁড়ালো কেশিয়াড়ী বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের ২১ শের নির্বাচনের তৃনমূলের প্রার্থী পরেশ মুর্ম্মূ। প্রসঙ্গত,  সোমবার ভোর রাতে একটি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ভোর ৪.৩০ নাগাদ অমিলাসাই গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ দন্ডপাটের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যায়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বাড়ির মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। ১.৫ভরি সোনার গহনা, ৩ভরি রুপোর গহনা, নগদ ২৫০০০টাকা এছাড়াও ভোটার কার্ড, আধার কার্ড ব্যাঙ্কের পাসবই সহ বাড়ির চাল, ডাল, জামাকাপড় সহ বহু জিনিস পুড়ে যায় আগুনে।  বাড়ীর সকলে ঘুমন্ত অবস্থায় ছিলেন হটাৎ আগুন লাগায় বাইরে উঠে আসেন সকলে, প্রতিবেশীরা ছুটে আসলেও রক্ষা করা যায়নি বাড়িটিকে। 


মানবিকতার পরিচয় দিয়ে সহায়সম্বলহীন  সেই পরিবারের ফাশে দাঁড়ালেন পরেশ মুর্ম্মূ। মঙ্গলবার কেশিয়াড়ীতে বিধায়কের কার্যালয়ে পরিবারের  হাতে চাল, ত্রিপল, জামাকাপড়, কম্বল সহ সামগ্রী তুলে দেওয়া হয়। বিদায়ী বিধায়ক জানান, আমরা সমাজমাধ্যম ও মিডিয়া মারফত ঘটনার কথা জানতে পারি। সেই পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান তিনি।এদিন বিদায়ী বিধায়ক পরেশ মুর্ম্মু ছাড়াও উপস্থিত ছিলেন ফটিক রঞ্জন পাহাড়ী,প্রলয় আচার্য্য,গোবিন্দ মাইতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.