এবারে ক্ষমতায় এলে ছাত্রদের উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা ঋণের গ্যারান্টি দেবে রাজ্য সরকার, মমতা - The News Lion

এবারে ক্ষমতায় এলে ছাত্রদের উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা ঋণের গ্যারান্টি দেবে রাজ্য সরকার, মমতা

 


দি নিউজ লায়ন;  শুক্রবার পর পর পূর্ব বর্ধমানের তিন প্রান্তে নিজস্ব ভঙ্গিতেই সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি ছিল জামালপুরে। সেখানে প্রার্থী অলোক মাঝির  ও রায়নার প্রার্থী শম্পা ধাড়ার সমর্থনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

 জামালপুরের সভায় তিনি বলেন, মনে হচ্ছে বাংলায় যেন ৩৫৬ জারী করে দিয়েছে। বিজেপি গায়ের জোরে অশান্তি করছে। বিজেপি যা বলছে তাই করছে। তাও করে লাভ নেই। বিজেপি জিতবে না। প্রধানমন্ত্রী এতো উল্টো-পাল্টা কথা বললেও কোর্ড ভায়লেট হয় না। অমিত শাহ যা তা বলে যায় কোর্ড ভায়লেট হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে বললে কোর্ড ভায়লেট হয়। আমি জনগনের কাছে ছিলাম, আছি এবং থাকবো। এটাই উত্তর দিয়ে জানাবো। আপনারা আগেরবারও অনেকবার শোকজ করেছিলেন। প্রচার পর্যন্ত করতে দেন নি। আমরা সেটা জানি। তৃণমূলের উপর অত্যাচার চলছে। অবিচার চলছে। তৃনমূলকে খতম করতে পারবেন না। কারণ আমার সাথে মানুষ আছে। প্রতিদিন বিজেপি যা বলছে তাই করছে। সি আর পি এফ নিয়ে আমি তখনই বলবো যতখন তারা বিজেপি করবে। বিজেপি না করলে আমি তাদের স্যালুট করবো। দেশের জওয়ানদের আমি স্যালুট করি। 

এরপর দ্বিতীয় সভাটি ছিল মেমারির গন্তারে। সেখানে তিনি বক্তব্য রাখেন মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য ও মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে। সময়ের আগেই তৃতীয় জনসভা জোতরামে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে  তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজেপি কোনো কাজ করে নি। বর্ধমানে প্রার্থীপদ নিয়ে আগুন লাগিয়েছিল। এমন সন্ত্রাস করেছিল সারা বর্ধমান শহর হেলে গিয়েছিল। ওদের সন্ত্রাসের কথা মনে করলে সাঁইবাড়ির সন্ত্রাসের কথা মনে পড়ে। সাঁইবাড়ির সন্ত্রাস আর বিজেপির সন্ত্রাস। তাই একটাও ভোট বিজেপিকে দেবেন না। তিনি এদিন বলেন, মেয়েদের সাইকেল দিচ্ছে। ট্যাব দিচ্ছে। কন্যাশ্রীতে ২৫ হাজার টাকা পায়। রূপশ্রীতেও পায় ২৫ হাজার। এবারে ক্ষমতায় এলে ছাত্রদের উচ্চশিক্ষার জন্য ১০ লাখ  টাকা ঋণের গ্যারান্টি দেবে রাজ্য সরকার।  দুয়ারে রেশন পৌঁছে যাবে। স্বাস্থ্যসাথী যারা করান নি তাদের জন্য আগষ্টে আবার দুয়ারে সরকার প্রকল্প হবে। এই প্রকল্পে ৫ লক্ষ টাকার চিকিৎসার   সুযোগ আছে।  তিনি এদিন বলেন কৃষকবন্ধু প্রকল্পে এবারে দশ হাজার টাকা করে দেওয়া হবে। রয়েছে জয় জোহার প্রকল্প। মতুয়া আদিবাসী ও রাজবংশীদের জন্য অনেক উন্নয়ন করেছে এই সরকার। পাঁচামিতে হচ্ছে কোলিয়ারি। লক্ষ লক্ষ যুবক যুবতী কাজ পাবে। তিনি এদিন বলেন বিজেপি জিতেলে রাজ্যটা গুজরাট হয়ে যাবে। দুই গুজরাটি রাজ্যে এসে উস্কানি দিচ্ছেন। তেল বা গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। ওরা টাকা দিতে এলে নিয়ে নিন। প্রতি সভার মত এ সভাতেও একটি ফুটবল এক যুবকের দিকে ছুড়ে বলেন ভোটে খেলা হবে। আপনার ভয় পাবেন না। একসাথে থাকুন। জোট বেঁধে থাকুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.