শেষ বেলায় মিঠুনের প্রচার বন্ধ হল কেন?
দি নিউজ লায়ন; চতুর্থদফায় নির্বাচনী প্রচারের শেষবেলায় মিঠুন চক্রবর্তীর একাধিক কর্মসূচি বাতিল। এদিন সকালের দিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমর্থনে বেহালা ও টালিগঞ্জে রোড শো করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহুর্তে পুলিশের অনুমতি না পাওয়ায়, তা বাতিল হয়ে যায়। থানার সামনেই সাজানো গোছানো অবস্থায় ছিল রোড শো-এ ব্যবহারের জন্য গাড়িটি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে ফোন করেছিলেন মিঠুন চক্রবর্তী। রোড শো বাতিলের পরে বিজেপির তরফ থেকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ডোর-টু-ডোর ক্যাম্পেনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, তারও অনুমতি দেয়নি পুলিশ। এদিন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, হারের ভয়েই মিঠুন চক্রবর্তীর কর্মসূচি বাতিল করা হয়েছে। রোড শো বাতিলের খবর পাওয়ার পরেই থানা ঘেরাও করেন বিজেপির কর্মী সমর্থকরা। একাধিক রাস্তায় অবরোধনও করা হয়। তিন কর্মীকে নিয়ে থানায় যান। কিন্তু পুলিশ কর্মীরা তাঁদের প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি বলে দাবি করেন তিনি।

Post a Comment