ভোটের দিন টাকা বিলি করে বিতর্কে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা
দি নিউজ লায়নঃ ভোটের দিন সকালে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। এদিন মন্দিরের সামনে দুঃস্থদের মধ্যে টাকা বিলি করলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে আশীর্বাদ চান তৃণমূলের তারকা-প্রার্থী।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলাকে তিনি টাকা দিচ্ছেন। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাচ্ছে বিজেপি। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, মন্দিরে পুজো দেওয়ার পর দুঃস্থদের সাহায্য করছিলেন সায়ন্তিকা।
সকালেই আজ অভিএম বিভ্রাট হয় তাঁর এলাকায়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের ১১৫ এবং ১১৯ নং মিউনিসিপাল হাইস্কুলের দুটি ইভিএম মেশিন সকাল থেকে খারাপ। এটিকে তিনি একটি চক্রান্ত বলে দাবি করেন।
Post a Comment