জুন মালিয়ার সমর্থনে শালবনির গড়মাল গ্রামে তৃনমূলের মহামিছিল - The News Lion

জুন মালিয়ার সমর্থনে শালবনির গড়মাল গ্রামে তৃনমূলের মহামিছিল

 


দি নিউজ লায়নঃ   সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত  শালবনি ব্লকের গড়মাল অঞ্চলের গড়মাল এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার সমর্থনে এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহামিছিলে সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন।মহা মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লকের সভাপতি গৌতম বেরা,গড়মাল  এলাকার যুব নেতা অমর দাস সহ দলের নেতা ওকর্মীরা।


 ওই মহামিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মহা মিছিল থেকে শ্লোগান উঠে বিজেপি বাংলা থেকে হাত গোটাও, জোড়া ফুলে ছাপ দাও ।সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলায় বিভেদের রাজনীতি শুরু করছো কেন জবাব চাই জবাব দাও। বাংলা থেকে খুনি সিপিএম দূর হটাও। তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লকের সভাপতি গৌতম বেরা  বলেন জুন মালিয়ার সমর্থনে এই এলাকার সর্বস্তরের মানুষ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। মহা মিছিল থেকে জুন মালিয়া কে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকলেই শপথ গ্রহণ করেন। 


আগামী সাতাশে মার্চ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তাই দলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া কে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য নির্বাচনী প্রচারের কাজ জোরকদমে চলছে। তাই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সোমবারের মহামিছিলের সামিল হয়েছিলেন ।তিনি বলেন বিজেপি হাজার চেষ্টা করলেও মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে পারবে না। সকল ধর্মের মানুষ বাংলায় বসবাস করবে। আর খুনি সিপিএম আবার বাংলা দখলের চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তাদের বাংলার ক্ষমতায়আর কোনদিন ফিরিয়ে  নিয়ে আসবে না । তাই শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য এই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.