ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় বিরবাহা হাঁসদার সমর্থনে তৃনমূলের মহামিছিল - The News Lion

ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় বিরবাহা হাঁসদার সমর্থনে তৃনমূলের মহামিছিল

 


দি নিউজ লায়নঃ   সোমবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকায় ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদার  সমর্থনে এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহা মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কোঅডিনেটর উজ্জ্বল দত্ত ,তৃণমূল কংগ্রেসের নেতা মহাশীষ মাহাতো , তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা হাঁসদা সহ দলের নেতা ও কর্মীরা। ওই মহা মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিল। 


মহা মিছিল থেকে শ্লোগান ওঠে খেলা হবে। খেলা শুরু হবে আগামী  ২৭ সে মার্চ। ওই এলাকার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদাকে জোড়া ফুলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন অশান্ত জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখুন এবং জঙ্গলমহলকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য বিরবাহা হাঁসদা কে আপনারা জোড়া ফুলে ভোট দিবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল কে ভালবাসেন। 


তাই তিনি বারে বারে জঙ্গলমহলে ছুটে আসেন। সেই জন্য জঙ্গলমহলের উন্নয়নে তিনি প্রচুর কাজ করেছেন। যা ভারতবর্ষের অন্য কোন  জেলায় হয়নি। তিনি ওই এলাকার গ্রামবাসীদের বলেন বিজেপিকে ভোট দিবেন না, সিপিএম কে ভোট দিবেন না। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তাই বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে বসানোর জন্য আপনারা সাতাশে মার্চ ঝাড়গ্রাম  ও গোপীবল্লভপুর,নয়াগ্রাম, বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং জঙ্গলমহল থেকে বিজেপি ও সিপিএম কে  উৎখাত করার জন্য শপথ নিবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.