কাঁথির সভায় এসে নন্দীগ্রাম আবেগকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী - The News Lion

কাঁথির সভায় এসে নন্দীগ্রাম আবেগকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী

 


দি নিউজ লায়ন; এদিন কাঁথির সভায় এসে নন্দীগ্রাম আবেগকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, কাঁথির সভায় তিনি বলেন, ‘‘আপনারা দেখছেন, নন্দীগ্রামের বদনাম করার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছেন দিদি। দিদি, নন্দীগ্রাম আপনাকে অনেক কিছু দিয়েছে। সেই নন্দীগ্রামের মানুষেরই বদনাম করছেন? পুরো ভারতবর্ষে তাঁদের অপমান করছেন?


 নন্দীগ্রামের আত্মাভিমানী মানুষ এর জবাব দেবেন।’’ নন্দীগ্রামের মানুষের ভাবাবেগকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তের তত্ত্বকেই খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও এ বারের তৃণমূলের স্লোগান, ‘খেলা হবে’  নিয়েও নিজস্ব স্টাইলেই তার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘দিদি, আপনি খেলা খেলেন। আমরা খেলা করব না। 


আমরা সেবা করব। বিজেপি-র একটাই মন্ত্র, গরিবের রোজগার, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি, বাংলার মানুষ আপনার খেলা বুঝে গিয়েছেন।’’ বাংলার বিকাশ বিজেপির প্রতিজ্ঞা করতেই এসেছি। বাংলা শিক্ষা-শিল্প-কর্মসংস্থান চায়,  নারী সুরক্ষা, কৃষক সম্মান চায়, বিজেপি সরকার চায়। আর নারী শক্তির উত্থানই বিজেপির লক্ষ্য।  বিজেপির শাসনকালে কোনও গুন্ডামি চলবে না। মহিলাদের প্রকৃত সম্মান দিতে একমাত্র বিজেপিই পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.