ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দিচ্ছে ভাজপা, অভিযোগ অরূপ রায়ের - The News Lion

ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দিচ্ছে ভাজপা, অভিযোগ অরূপ রায়ের

 


দি নিউজ লায়নঃ    "ওদের ( ভাজপা ) বিদেশ থেকে অনেক টাকা এসেছে। হাওলার টাকা এসেছে। সেই টাকা ভোটে ওরা খরচ করছে। মানুষকে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হয়েছে এমন খবরও আমাদের কাছে আছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ওরা যাই করুক, অন্য রাজ্যে কি হয় জানিনা, টাকা ছড়িয়ে বাংলায় নির্বাচন হয়না। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন।


 বাংলার মানুষকে পয়সা দিয়ে কেনা যায়না।" শনিবার বিকেলে মধ্য হাওড়ায় নেতাজি সুভাষ রোডে তৃণমূলের নির্বাচনী কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তৃণমূল নেতা তথা মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী অরূপ রায়। তিনি বলেন, "ওরা ( ভাজপা ) যেনতেন প্রকারে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে। তামিলনাড়ুতে যেখানে এক দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় আট দফায় নির্বাচন হচ্ছে। 


এই বৈষম্য কেন জানিনা। এখানে যদি ২৯৪টা আসনের জন্য ২৯৪ দফাতেও নির্বাচন হয়, তাহলেও আমরা ২২৫টার বেশি আসন পাব।" অরূপ রায় আরও বলেন, "বিজেপিকে ভোট দিলে বাংলার সংস্কৃতি শেষ হয়ে যাবে। বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করা মুশকিল হয়ে যাবে। তাই ওদের ভোট নয়। বাংলায় গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি, ঐক্য বজায় থাকুক এটাই বাংলার মানুষ চায়। তাই আগামী নির্বাচনে তাঁরা এটা প্রমাণ করে দেবেন।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.