খেজুর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

খেজুর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার

 



দি নিউজ লায়ন;      বাড়ি থেকে দূরে বাগানে খেজুর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর। মৃতের নাম বিকাশ নস্কর(৪৫)। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে সোনারপুর থানার সাহেবপুর পশ্চিম পাড়ায়। কিছু দূরে পাওয়া যায় তাঁর জুতো জোড়া। তাঁর দুটো মোবাইলও নিখোঁজ ছিল। পাড়ার লোকজন দেহ দেখতে পেয়ে পরিবারে ও থানায় খবর দেয়। পুলিশ এলাকায় এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ,খুন করে গাছে নাইলনের দড়ি দিয়ে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গলায় কালসিটে দাগ ছিল।      


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,বিকাশ বিধাননগর কমিশনারেটের কনস্টেবল পদে কাজ করতেন। প্রতিদিন কাজে তাঁর বাইকে করে যেতেন,মাঝে মধ্যে ট্রেন ধরতেন। এদিন ভোরে ট্রেন ধরার জন্য চম্পাহাটি স্টেশনে যাচ্ছিলেন। কিন্তু তা মিস হওয়ায় বাড়ি ফিরে আসছিলেন। সকাল হতে স্থানীয় বাসিন্দারা দেখেন বাগানে খেজুর গাছে তাঁর ঝুলন্ত দেহ। বাসিন্দারা বলেন, কেউ তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। পায়ে মোজা থাকলেও জুতো নেই।  


বিকাশবাবুর এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী কৃষ্ণাদেবী বলেন,আমার স্বামী কোন শত্রু ছিল না। কয়েকদিন অসুস্থ থাকায় কাজে যেতে পারেনি। এদিন ভোরে ট্রেন ধরবে বলে বেরিয়েছিল,কিন্তু তা না ধরতে পারায় বাড়ি ফিরছিল। কোন আত্মহত্যা নয়। কেউ  খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ দোষীদের খুঁজে বের করুক। এলাকায় জনপ্রিয় ছেলে বলেই তাঁর পরিচিত ছিল। প্রতিবেশীরা বলেন,পাড়ার আপদে-বিপদে পাশে থাকত সে। তাকে কেউ খুন করবে ভাবাই যায়না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.