ক্যানিং পূর্ব কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন সংযুক্ত মোর্চার জোট প্রার্থী
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার দুপুরে মিছিল করে নিয়ে আসে সংযুক্ত মোর্চার জোট প্রার্থী গাজী সাহাবুদ্দিন সিরাজী কে জোটের কর্মী সমর্থকরা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা কার্যালয়ে।সেখানে বিকালে আরও প্রসেনজিৎ ঘোষের কাছে মনোনয়ন পত্র জমা দেন ১৩৯ ক্যানিং পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চার জোটের প্রার্থী গাজী সাহাবুদ্দিন সিরাজী।
এদিন ক্যানিং পূর্ব কেন্দ্রের জীবনতলা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে কয়েকশো আই এস এফের কর্মী সমর্থক এবং বামফ্রন্টের কর্মী সমর্থক সহ সংযুক্ত মোর্চার জোট কর্মী সমর্থকরা তাদের প্রার্থী গাজী সাহাবুদ্দিন সিরাজী কে নিয়ে আসে।তবে নির্বাচনী কমিশনের নিয়ম কানুন মেনেই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়।এদিন এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।
এই কেন্দ্রে ৬ এপ্রিল তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে।ক্যানিং পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী কালীপদ নস্কর,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সওকাত মোল্লা।এ বিষয়ে ক্যানিং পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চার জোট প্রার্থী গাজী সাহাবুদ্দিন সিরাজী বলেন উন্নয়ন কে সামনে রেখে ভোট প্রচার করা হচ্ছে।বাংলার মানুষের আশীর্বাদে সংযুক্ত মোর্চার জোটের প্রার্থীরা জয় লাভ করবে বলে আমি আশাবাদী।পাশাপাশি উন্নয়ন কে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে।

Post a Comment