আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জে পি নাড্ডার রোড শো
দি নিউজ লায়নঃ অমিত শাহর পর এবার শো সুপার ডুপার ফ্লপ হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার । আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জে পি নাড্ডার রোড শো’য়ে মেরেকেটে লোক হল হাজার দেড়েক । যার একটা বড় অংশ ভির জমিয়েছিল শুধুমাত্র হেলিকপ্টার দেখতে । নির্বাচনী প্রচারে এভাবে একের পর এক শো ফ্লপ হওয়ায় রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতৃত্বের কপালে । গতকাল বাঁকুড়ার খাতড়ায় অমিত শাহর জনসভায় মাঠ না ভরায় রীতিমত অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল বিজেপি নেতৃত্বকে ।
অমিত শহর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল ফাঁকা মাঠ দেখে তিনিও তেমন খুশি হননি । অমিত শাহর জনসভা ফ্লপ হওয়ার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার বিজেপির আরেক ফ্লপ শো এর সাক্ষী থাকল জঙ্গলমহলের জেলা বাঁকুড়া । আজ দুপুরে বিষ্ণুপুর শহরে স্থানীয় বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে রোড শো করেন জে পি নাড্ডা । জে পি নাড্ডার সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় , বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ , দলের প্রার্থী তন্ময় ঘোষ । হেলিকপ্টারে করে এদিন বিষ্ণুপুরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । শহরের কুমারী টকিজ এলাকা থেকে রোড শো যাওয়ার কথা ছিল রসিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত । কিন্তু রোড শো শেষ পর্যন্ত যাওয়ার আগেই রনে ভঙ্গ দিয়ে একটি বেসরকারি হোটেলে চলে যান নাড্ডা সহ বিজেপি নেতারা ।
সূত্রের খবর রোড শো তে জমায়েতের হাল দেখে শেষ পর্যন্ত কর্মসূচীতে কাটছাঁট করতে বাধ্য হন বিজেপি নেতৃত্ব । দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোড শো এ কেন এমন অবস্থা ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি র প্রচারে হিন্দি ভাষাভাষী ভিন রাজ্য ও কেন্দ্রের নেতারা বাড়তি গুরুত্ব পেলেও সাধারন মানুষ তাঁদের মেনে নিতে পারছেন না । তাছাড়া বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ কয়েক দিন আগেও তৃনমূলে ছিলেন । দলের টিকিট না পেয়েই বিজেপি তে যগদান করেন । বিশেষজ্ঞ মহলের ধারনা একদিকে এই বিষয়টিকে যেমন সাধারন মানুষ মানতে পারেননি তেমনই দলে মাত্র এক দিনের নবাগত কর্মীকে টিকিট দেওয়ায় বিজেপি একাংশ তা মেনে নিতে পারেননি ।
Post a Comment