জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন রাজীব - The News Lion

জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন রাজীব

 


দি নিউজ লায়নঃ     ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ  হাওড়ায় জেলাশাসকের অফিসে নমিনেশন জমা দিলেন। উপস্থিত ছিলেন দলের হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা, বিজেপি নেতা বিনয় আগরওয়াল, বিমল প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে আসেন রাজীব। এরপর হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে জেলাশাসকের অফিসে এসে তিনি তাঁর মনোনয়ন পত্র জমা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.