বাংলায় তৃণমূল ও বিজেপিকে বিদায় জানাতে এই লড়াই বলে জানালেন শালবনি বিধানসভার সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ - The News Lion

বাংলায় তৃণমূল ও বিজেপিকে বিদায় জানাতে এই লড়াই বলে জানালেন শালবনি বিধানসভার সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ

 


দি নিউজ লায়ন,     পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী হিসাবে সুশান্ত ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রকোনারোডএর সিপিএম দলের দলীয় কার্যালয়ে  শালবনি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ কে মিষ্টিমুখ করিয়ে নির্বাচনী লড়াই শুরু করে দিল দলীয় কর্মীরা।এই দিন সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ বলেন বাংলায় তৃণমূল ও বিজেপিকে বিদায় জানাতে এই লড়াই। 


তিনি বলেন আমার  বিরুদ্ধে যারা থাকবেন তাদের বিরুদ্ধে আমার লড়াই হবে।তারা তাদের কথা বলবে ,আমি আমার দলের নীতি আদর্শের কথা মানুষের কাছে তুলে ধরবো।রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত  ঘোষ বলেন দল আমাকে এই কেন্দ্রে ভোট  দাঁড়ানোর জন্য মনোনীত করেছেন।তাই দলের নির্দেশ মেনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।আমরা সারা বছর মানুষের পাশে থাকি।তাই মানুষ কাকে ভোট দিবেন তারাই ঠিক করবেন।এর আগে সাত বার ভোটে লড়াই করেছেন।তাই এই লড়াই তার কাছে নতুন  কিছুই নয় বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.