'নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কেন? ভবানীপুরে যত ভোটে হারতেন, নন্দীগ্রামে তার থেকে তিনগুণ ভোটে হারাব', শুভেন্দু অধিকারী - The News Lion

'নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কেন? ভবানীপুরে যত ভোটে হারতেন, নন্দীগ্রামে তার থেকে তিনগুণ ভোটে হারাব', শুভেন্দু অধিকারী


দি নিউজ লায়ন,     বহিরাগত ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কেন? ভবানীপুরে যত ভোটে হারতেন, নন্দীগ্রামে তার থেকে তিনগুণ ভোটে হারাব'। পাঁশকুড়ার জনসভা থেকে শুভেন্দুর পাল্টা নিশানা,  'নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছে, মেদিনীপুরের ভূমিপুত্রকেই চাই, বহিরাগতকে নয়'। 


এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সায়নী ঘোষকে প্রার্থী করেছে। শিবলিঙ্গ নিয়ে এমন নোংরা কথা বলেছে, আমার পক্ষে বলা সম্ভব নয়। তাঁকেও প্রার্থী করেছে! প্রার্থী তালিকা দেখেই বুঝে গিয়েছে, মেদিনীপুরে ১৬-০ হবে'। পাঁশকুড়ায় যিনি প্রার্থী হবেন, তাঁকে নিয়ে গ্রামে গ্রামে ঘোরার ঘুরবেন বলে জানিয়েছেন শুভেন্দু। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.