বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে কৃষ্ণা ভট্টাচার্য এর নামে দেওয়াল লিখনের কাজ শুরু
দি নিউজ লায়ন; বিজেপির দখল করা দেওয়ালে এবার নাম লেখা হলো নির্দল প্রার্থী হিসেবে বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের। রবিবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে প্রবীর ঘোষালের নাম ঘোষণা হতেই উত্তরপাড়া থেকে কোন্নগর পর্যন্ত বিজেপি কর্মীদের মধ্যে কোন উৎসাহ দেখা যায়নি। কোথাও বা পদ্মফুল মুছে দেওয়া হচ্ছে, আবার কোথাও বিজেপির দখল করা দেওয়ালেই বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের নাম লেখা হচ্ছে নির্দল প্রার্থী হিসেবে। আর এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে উত্তরপাড়া বিধানসভা এলাকায় ।
এমন কি দেখা যায় নিজে দাঁড়িয়ে থেকে নির্দল প্রার্থী হিসেবে নিজের নাম দেওয়ালে লেখাচ্ছেন বিজেপি নেত্রী কৃষ্ণ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করে প্রবীর ঘোষাল। সেই প্রবীর ঘোষাল এর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বিজেপি নেতৃত্ব উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করেছে। তাই উত্তর পাড়া বিধানসভা এলাকায় বিজেপি কর্মীরা ক্ষোভে ফুঁসছেন। তাই নির্দল প্রার্থী হিসেবে ভোটের লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেত্রী কৃষ্ণ ভট্টাচার্য। তিনি বলেন দলের কর্মী-সমর্থকদের পাশে থাকার জন্য তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ।তাই রবিবার থেকে নির্দল প্রার্থী হিসেবে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। উত্তরপাড়ার ভূমিকন্যা কৃষ্ণা ভট্টাচার্যকে নির্দল প্রার্থী হিসেবে ভোট দেওয়ার আবেদন জানিয়ে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় রবিবার বিকেল থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ।

Post a Comment