প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে ভোট প্রার্থী হিসেবে চূড়ান্ত প্রস্তুতি অশোকের
দি নিউজ লায়নঃ প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে ভোট প্রার্থী হিসেবে চূড়ান্ত প্রস্তুতি অশোকের। প্রচারে ১০০শতাংশ দিতেই প্রশাসক বোর্ডেই পদ ঠেকে ইস্তফা অশোক ভট্টাচার্য্যের। শিলিগুড়ির বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন অশোক ভট্টাচার্য্য। আর তাই বুধবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। অশোক বাবু জানান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি কারন শিলিগুড়ি বিধানসভার প্রার্থী আমি।
প্রচারের ক্ষেত্রে অনেকেই বিরোধিতা করে বলতে পারেন যে আমি সরকারি পদের সুবিধা নিয়ে নির্বাচনী লড়াই লড়ছি। তিনি বলেন এই পদে থাকলে পুরনিগম কিছু সময় দিতে হয়, সেই সবটা সময় অন্য দায়িত্ব ছেড়ে শুধুই নিজের প্রচারে দিতে চান তিনি। তবে টানা ছয়বছর পুরপ্রশাসকের দায়িত্বে থেকে এই সময়তে পুরনিগমের অভিভাবকের পদ থেকে সরে যাওয়ায় সমস্যা পড়তে হবে শহরকে বলেই মনে করছেন শহরের নাগরিকেরা।
তাদের মন্তব্য একেই পুরনিগমের পরিষেবা তলানীতে তারপর গ্রীষ্মের শুরুতেই শহরে মশার উপদ্রবে দুর্বিষহ হয়ে উঠছে। নিকাশি নালা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ননের বালাই নেই ভোটের বাদ্যি বাজার পর থেকেই। আবার স্বাস্থ্য ও শিক্ষা বিভাগীয় দায়িত্বে থাকা প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষও ইস্তফা দিয়েছেন। তার ইস্তফার কয়েকদিনের ব্যবধানে প্রশাসক চেয়ারম্যানের ইস্তফা দেওয়ায় একেবারে পরিষেবা তলানিতে গিয়ে ঠেকবে। যদিও অশোক বাবু বলেন অন্যান্য প্রশাসক বোর্ডের সদস্যরা রয়েছেন।
পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া জানান সরকারের প্রিন্সিপাল সেক্রেটারীকে এই ইস্তফাপত্র পাঠানো হয়েছে। সরকারি তরফে গাইডলাইন এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে কাজ নিয়মিতভাবেই যেমন চলছে সেভাবেই চলবে তাতে কোনো সমস্যা হবে না।

Post a Comment