দল ভারী করতে ভগোয়ারাজদের সর্ব শক্তি সেনার সমর্থন নিচ্ছেন বাম কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচার্য্য
দি নিউজ লায়নঃ দল ভারী করতে ভগোয়ারাজদের সর্ব শক্তি সেনার সমর্থন নিচ্ছেন বাম কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচার্য্য। বামেদের নীতিতে টানাপোড়েন পড়েছে তুমুল শোরগোল শহরের রাজনৈতিক মহলে।ঘাস ফুল শিবিরের শক্তি সমরের কাছে বেকাদায় পড়ে অশোক বাবু ভোটে জেতার জন্য বিজেপির কায়দায় শক্তি সেনার নামে ভগোয়ারাজেদের পুষছেন।
বুধবার সর্ব শক্তি সেনা সংগঠনের সমর্থনকারীরা সাংবাদিক বৈঠক করে নানা তারা ভগোয়ারাজে বিশ্বাসী, তবে বিজেপি যে ভেদাভেদ করে দেশে রাজত্ব কায়েম করতে চাইছেন তার মেনে নেওয়া যায়না। তাই শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে তাদের সমর্থন রয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচায্যের সঙ্গেই। সংগঠনের রাজ্য সভাপতি মিঠুন নাগ বলেন এটা ঠিক আমরা ঐশ্বরিক আদর্শে বিশ্বাসী। বিজেপিকে কটাক্ষ সুরে বিধে তিনি বলেন তাই বলে ঘুঁটে গোবর দিয়ে উন্নয়নের আমরা চাইনা।
আমরা চাই বাংলায় সত্যিকারের উন্নয়ন হোক। সেক্ষেত্রে শিলিগুড়িতে আমরা অশোক ভট্টাচার্য্যকে সমর্থন করছি। অশোক বাবুর সঙ্গে কথা বলে আমরা সমর্থনের বিষয়ে জানিয়েছি। তার প্রচারে আমরা যেসমস্ত মিছিল সভা করবো সেখানে তিনি অশোক ভট্টাচার্য্য উপস্থিত থাকবেন তাও জানিয়েছেন তিনি। অন্যান্য জেলার প্রশ্নে অবশ্য সেভাবে কোনো মতাদর্শ বা রাজনৈতিক দলের সঙ্গে তারা থাকবেন সেই অবস্থান স্পষ্ট করতে পারেননি। তিনি বলেন অন্য জেলার ক্ষেত্রে প্রার্থী বিশেষে সংগঠন সিদ্ধান্ত নেবে।

Post a Comment