জগাছায় বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের - The News Lion

জগাছায় বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ      হাওড়ার জগাছায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সন্ধ্যায় জগাছা চন্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, 'জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও'। 'বিজেপির দালাল জটু লাহিড়ী শিবপুর থেকে দূর হটো'। 'মীরজাফর হটাও দেশ বাঁচাও'। হাওড়া পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে এদিন ওই বিক্ষোভ হয়।


 বিক্ষোভকারীরা জানান, দুরাচারী, স্বার্থপর জটু লাহিড়ী বিজেপিতে যোগ দিয়েছেন। সেই আনন্দে ওনার কুশপুতুল পোড়ানো হচ্ছে। ২৫ বছরের বিধায়ক থাকার পরেও শিবপুরের খারাপ হাল। উনি দলত্যাগ করা শিবপুরবাসীর কাছে ওনার দেহত্যাগের সমান। এবারের শিবপুরের মানুষ দিদির উন্নয়নে সামিল হতে পারবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.