পাচারের আগে ৪ টি বহুমূল্য সোনালী তক্ষক সমেত ৭ পাচারকারী গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ পাচারের আগে ৪ টি বহুমূল্য সোনালী তক্ষক সমেত ৭ পাচারকারীকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। কালিয়াগঞ্জের ফতেপুর এলাকা থেকে এই তক্ষক সমেত ধরা পরে পাচারকারীরা। ধৃতরা সকলেই দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম রাজেশ মির্ধা,শুশিত কুমার মন্ডল,তাপস সরকার,সজল সরকার,শিরেন সরকার,জতীন্দ্র নাথ কর্মকার ও তনয় কবিরাজ। তক্ষক সমেত ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা রুজু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার এদের পেশ করা হয় রায়গঞ্জ জেলা আদালতে। উদ্ধার হওয়া তক্ষকগুলো নিয়ম মেনে বনদপ্তরের হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু করেছে কালিয়াগঞ্জ থানা।
পুলিশ সুত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদে এই তক্ষক পাচারচক্রে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের যোগ মিলেছে।তক্ষক গুলিকে জেলা বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে কালিয়াগঞ্জ থানার তদন্তকারীরা জানিয়েছেন।পুলিশ ও বনদফরত ঘটনার তদন্তে নেমেছে।

Post a Comment