বেচারামকে জয়ী করুন, মাস্টারমশাই ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন, মমতা - The News Lion

বেচারামকে জয়ী করুন, মাস্টারমশাই ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন, মমতা

 


দি নিউজ লায়নঃ  সিঙ্গুর থেকে নির্বাচনে লড়তে চেয়েছিলাম কিন্তু মাস্টারমশাই রাজি হননি ওকে সম্মান দিয়ে সরে দাঁড়াই সেই উনি কি করে বিজেপিতে যোগ দিলেন আশ্চর্য হয়ে যাচ্ছি! সিঙ্গুরের জনসভা থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আক্রমণ মমতার। সিঙ্গুরের রতনপুরের জনসভা থেকে মমতা বলেন, ‘মাস্টারমশাই কীভাবে বিজেপির টিকিটে  দাঁড়ান! আমি অবাক হয়ে গিয়েছে। আমি বুঝিয়ে বলেছিলাম। আপনি বয়ঃজেষ্ঠ্য। পরামর্শদাতা কমিটির সদস্য হয়ে দলকে পরামর্শ দিন’। বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, বিজেপির প্রার্থীরা তো সব ধার করা। হয় সিপিএমের হার্মাদ, নাহলে আমাদের কয়েকটা গদ্দাররা। পুরানো বিজেপিরা কেঁদে কেঁদে মরছে। বেইমান, গদ্দারদের নিয়ে সরকার গড়বে বিজেপি!


 ধার চাহিয়া আর লজ্জা দেবেন না। প্রার্থী পাচ্ছে না। বয়স্ক মাস্টার মশাইকে পর্যন্ত প্রার্থী করতে হয়েছে ওদের। কোথায় একটু পা টিপে দেবে, সেদ্ধভাত করে দেবে, তা নয় গরমের মধ্যে দাঁড় করিয়ে দিল। কত কষ্ট হচ্ছে বলুন তো লোকটার। সাংসদ থেকে বিধায়ক হওয়ার জন্য ভোটে লড়তে হচ্ছে লকেটকে। এরপরই তিনি বলেন বেচারাম কে জয়ী করুন মাস্টারমশাই ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন। সিঙ্গুর আন্দোলন এবং সিঙ্গুরের উন্নয়ন প্রসঙ্গ টেনে মমতা বলেন, মার খেয়েছি। বুকে রক্ত ক্ষরণ হয়েছে তবু কথা রেখেছি। ১৫০০ কোটি টাকা খরচ করেছি, সিঙ্গুরের  জমিকে চাষযোগ্য করার জন্য। সিঙ্গুর আন্দোলন এখন পাঠক্রমেও উঠেছে’। সন্তোষী মার কাছে মানত করেছিলাম সিঙ্গুর আন্দোলনে জিতলে মন্দির বানিয়ে দেব, বানিয়ে দিয়েছি। আগামী দিনে স্মল স্কেলিং ইন্ডাস্ট্রি হবে। ইলেকট্রিক শ্মশান, নতুন রাস্তা, আলো সব হয়েছে। বর্ধমানের দূরত্ব ২৫ কিমি কমিয়ে দিয়েছি।


খাল সংস্কার হবে। নিচু এলাকার উন্নয়ন। বন্যা নিয়ন্ত্রণ। জল প্রকল্প। আগামী কয়েকবছরে সব বাড়িতে পানীয় জল যাবে। দক্ষিণ বঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তে রাস্তা হবে। সিক্স লেন রাস্তা। বাংলাদেশ, নেপাল, ভূটান যুক্ত হবে। ৩হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এর জন্য। আমি না থাকলে গোঘাট, জয়রামবাটি-কামারপুকুর বাঁচত না। তৃণমূল সরকারে এসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়েছি। ১১ একর জমি সিঙ্গুরে রেখেছি। সেখানে কৃষিভিত্তিক শিল্প হবে। অনেকের কর্মসংস্থান হবে। সিঙ্গুরে বারুইপাড়া পানীয় জল প্রকল্প তৈরি হয়েছে। বিভিন্ন রাস্তা তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.