ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ - The News Lion

ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  ভোটের আগে  বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার রোল গ্রাম পঞ্চায়েতের বকুল তলায় তৃণমূলের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ইন্দাস বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রুনু মেটের সমর্থণে বকুলতলা এলাকায় বেশ কিছু পোষ্টার ও ফেস্টুন লাগান তাঁরা।


 আর রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দূস্কৃতীরা ওই পতাকা ফেস্টুন খুলে পুকুরে ফেলে দেয়, এমনকি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দাস থানার পুলিশ।  যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.