মেদিনীপুরে জুন মালিয়ার রোড শো জনসমুদ্রে পরিণত হল - The News Lion

মেদিনীপুরে জুন মালিয়ার রোড শো জনসমুদ্রে পরিণত হল

 


দি নিউজ লায়নঃ    রবিবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া রোডশো এর মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। রবিবার মেদিনীপুর সদর ব্লকের গোপগড় থেকে তিনি রোড শোর মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। তার সাথে উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তী ,এক ঝাঁক সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, সুজয় হাজরা, নয়ন দে, নির্মাল্য চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। রবিবার সকাল ১০ টায় রোড শো শুরু হয়  গোপগড় এলাকা থেকে। কঙ্কাবতী অঞ্চল পরিক্রমা করে মনিদহ অঞ্চল দিয়ে  চাঁদড়া  অঞ্চল হয়ে শেষ হয়  ধেড়ুয়া বাসষ্ট্যান্ড এলাকায়। সেই  সময় জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা।


 তাই চারঘন্টার জায়গায় ছয় ঘণ্টার বেশি সময় লাগে রোড শো শেষ করতে ।কঙ্কাবতী, গুড়গুড়িপাল, এনায়েতপুর, বাঘের পুকুর, চাঁদড়া, দেপাড়া সহ বিভিন্ন এলাকায় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া কে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। যা জনসমুদ্রে পরিণত হয়। যার ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের। জুন মালিয়া কে ভোট দেওয়ার আবেদন জানান হরনাথ চক্রবর্তী সহ সাঁঝের বাতি সিরিয়ালের এক ঝাঁক তারকা ।একসঙ্গে অভিনেত্রী জুন মালিয়া তার সাথে থাকে অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কে দেখতে হাজার হাজার মানুষের ভিড় রাস্তার দু'ধারে উপচে পড়ে। জুন মালিয়া সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন যেভাবে আপনারা এই এলাকা থেকেই মৃগেন্দ্রনাথ মাইতি কে বিধায়ক নির্বাচিত করেছিলেন।সেই ভাবে আমাকে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 


তিনি আমাদের মাঝে নেই। তার পরিবর্তে দলনেত্রী আমাকে এখানে প্রার্থী করেছেন। আপনারা আমাকে  আশীর্বাদ করবেন আমি আপনাদের পাশে রয়েছি এবং আগামীতেও থাকবো। আপনাদের সঙ্গে নিয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়নের কাজ করব। অভিনেত্রী কে কাছে পেয়ে খুশি সর্বস্তরের মানুষ। জনসমুদ্র দেখে জুন মালিয়া বলেন আমি গর্বিত আমি খুশি হাজার হাজার মানুষ যেভাবে এই রোড শোতে শামিল হয়েছেন।তাতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ যে তাঁকে আশীর্বাদ করবেন সে ব্যাপারে তিনি একপ্রকার প্রায় নিশ্চিত ।তাই তিনি বলেন বিজেপির অপপ্রচারে কান দিবেন না। আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.