গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩ জন বাইক আরোহী - The News Lion

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩ জন বাইক আরোহী

 


দি নিউজ লায়নঃ   সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মৃত্যু হয় ৩ জন বাইক আরোহীর।মৃতদের নাম শ্রীবাস দাস(২২),সৌরভ মালো(২০), অসীম জানা(১৯)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের চাঁদনগর  এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে  কাকদ্বীপের হারউড পয়েন্ট উপকূল বাসিন্দা সৌরভ মালো ও শ্রীবাস দাস এবং পাথর প্রতিমার পশ্চিম দ্বারিকাপুরের বাসিন্দা অসীম জানা তিন বন্ধু একটি মোটর বাইক করে এদিন গভীর রাতে কাকদ্বীপ থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন।


সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান আসছিল।হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ  ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে রাস্তার উপরেই ছিটকে পড়ে ৩ বাইক আরোহী।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসা শুরু হলেও কয়েক ঘন্টার মধ্যে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।আর এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া।এদিকে পুলিশ  ঘাতক পিকআপ ভ্যান ও বাইকটিকে আটক করেছে।


 ডায়মন্ড হারবার থানার পুলিশ।পাশাপাশি মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে অটো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর এগারোর এক চতুর্থ শ্রেণীর স্কুলপড়ুয়া।মৃত ছাত্রের নাম উজ্জ্বল নস্কর।ঘটনাটি ঘটে উস্তি থানার তেঁতুলতলা এলাকায়।আর এই খবর ছড়িয়ে পড়তে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন,এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ মৃত ছাত্রের দেহটি উদ্ধার করে।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.