সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার চাপরা বিধানসভা এলাকায়
দি নিউজ লায়নঃ বিধানসভা ভোটের আগেই বাংলাদেশ সীমান্তবর্তী চাপরা বিধানসভা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে পুলিশ উদ্ধার করে বেশকিছু বোমা। আজ আবারও চম্পা ঘোষ পাড়া এলাকা থেকে পরিতক্ত বাঁশবাগানের ভিতর থেকে উদ্ধার হয় চারটি তাজা সকেট বোমা।
উদ্ধার করে সেগুলি কে নিষ্ক্রিয় করে চাপড়া থানার পুলিশ। বিধানসভা ভোটের আগেই বিভিন্ন জায়গায় এইভাবে পরিত্যক্ত বোমা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াই এলাকায় । কে বা কারা এই বোমা রেখে গেল তা তদন্ত করে দেখছে চাপড়া থানার পুলিশ।

Post a Comment