বিজেপি কোনো প্রতিদ্বন্দ্বী নয়, অজয় দে - The News Lion

বিজেপি কোনো প্রতিদ্বন্দ্বী নয়, অজয় দে

 


দি নিউজ লায়নঃ    বিজেপি কোন প্রতিদ্বন্দ্বী নয় নমিনেশন দিতে এসে একথা বললেন শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। শুক্রবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে আসেন অজয় বাবু। কর্মী-সমর্থকদের নিয়ে রানাঘাট মহকুমা অফিস চত্বরে প্রবেশ করেন এবারের শান্তিপুরের তৃণমূল প্রার্থী।  তিনি বলেন তিনি এবার জেতার ব্যাপারে  100% নিশ্চিত। 


অন্য দিকে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে ,মনোনয়নপত্র জমা দিলেন হরিণঘাটার তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিক। এই কেন্দ্রে পরপর দুবারের বিধায়ক, অন্য কেন্দ্রে একবার এ বাদেও সাংসদ প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন একবার। তাই এবারেও জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি, খুব বেশি আড়ম্বরতা র মধ্যে না গিয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণভাবে নমিনেশন জমা দিতে এলেন হরিনঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিক।


এই দিন যুব তৃণমূল কংগ্রেসের মুখ চাকদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহ মনোনয়ন জমা দিলেন । তিনি নমিনেশন জমা দিলেন চাকদা বিধানসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে থাকা শুভঙ্কর সিং। পাশের রানাঘাট কেন্দ্রে তার পিতা শংকর সিং গতকালকে জমা দিয়েছেন নমিনেশন।শুক্রবার শুভঙ্কর নমিনেশন জমা দিতে সস্ত্রীক কল্যাণী মহকুমা শাসক ভবনে এলেন শুভঙ্কর সাথে ছিলেন জেলা সভাপতি মহুয়া মৈত্র।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.