মুকুল রায়ের ভগ্নিপতি আমার সঙ্গে রয়েছে, আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, উজ্জ্বল বিশ্বাস
দি নিউজ লায়নঃ মুকুল রায়ের ভগ্নিপতি আমার সঙ্গে রয়েছে, আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা,আমরা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করতে চলেছি,এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে বিজেপিকে এভাবে আক্রমণ করলেন প্রাক্তন মন্ত্রী তথা নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল বিশ্বাস। এদিন কৃষ্ণনগর জেলা প্রশাসনের দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি।
সবুজ আবির মেখে বাদ্যযন্ত্র বাজিয়ে কর্মী-সমর্থকেরা উৎসাহের মধ্যে দিয়ে উজ্জ্বল বিশ্বাস এর সমর্থনে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থী উজ্জ্বল বিশ্বাস বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আর ভোট গণনার দিন যেটুকু এই সময়ের ফারাক, আমাদের খুব সহজ জয় হবে।গোটা রাজ্য জুড়ে তৃতীয়বারের জন্য সরকারে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Post a Comment