লেডিস হস্টেলের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু - The News Lion

লেডিস হস্টেলের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    বাঁকুড়া সম্মিলনী মেডিক্যল কলেজ হাসপাতালের লেডিস হস্টেলে চিকিৎসকের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটা নাগাদ লেডিস হোস্টেলের পাঁচ তলা থেকে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা চিকিৎসক। তড়িঘড়ি তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানেই চিকিৎসারত অবস্থায় ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর।


 হাসপাতাল সুত্রে জানা গেছে ওই চিকিৎসকের নাম অঙ্কিতা মণ্ডল। গতকালই তাঁর ইন্টার্নশিপ শেষ হয়েছে বলে জানা গেছে । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গতকাল ইন্টার্নশিপ শেষ হওয়ায় কলেজের হোস্টেলে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর হস্টেলের পাঁচতলার ছাদে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই মহিলা চিকিৎসক। সেই সময় কোনোভাবে তিনি নিচে পড়ে যান। 


ঘটনায় গুরুতর জখম হয়ে নাক এবং কান দিয়ে রক্তক্ষরন শুরু হয় ওই মহিলা চিকিৎসকের। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।  সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান বলেন, পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। কি করে এমন ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.