নদী পথে সুন্দরবন রওনা ভোট কর্মীদের
দি নিউজ লায়ন; ১ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই দিনই দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।১৬ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে নদী বেষ্টিত গোসাবা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার। মোট বুথের সংখ্যা ৩২৬ টি। ভোট গ্রহনের জন্য কর্মী সংখ্যা প্রায় ১৫০০ জনের উপর। প্রত্যন্ত দ্বীপ এলাকায় যাতে ভোট কর্মীরা সুস্থ এবং নিরাপদে ভাবে ভোট গ্রহন কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য মঙ্গলবার সকাল থেকে গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপ এলাকার বুথে লঞ্চে করে নদী পথে রওনা দিলেন ভোটকর্মীরা।
গোসাবার বিডিও সৌরভ মিত্র জানিয়েছেন “সুন্দরবনের প্রত্যন্ত ব্লক গোসাবা। ছোট ছোট দ্বীপ এলাকা। ১ এপ্রিল ২০২১ এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোট কর্মীরা যাতে করে সহজেই বুথে বুথে পৌঁছাতে পারে তারজন্য আগে ভাগেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নদীপথে যাতে করে কোন দুর্ঘটনা কিংবা সমস্যা না হয় তারজন্য স্পীডবোর্ডও রাখা হয়েছে।রয়েছে ডুবুরির ব্যবস্থা। এছাড়াও প্রতিটি বুথে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছে যাতে করে করোনা সংক্রমণ এড়ানো যায়।

Post a Comment