তুফানগঞ্জে তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি
দি নিউজ লায়ন ; তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, ঢিল ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। প্রতিবাদে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের মারুগঞ্জে ।ঘটনা স্থলে তুফানগঞ্জ থানার পুলিশ । ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থলে উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ আসেন। পরে অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মীরা ।
তৃণমূলের অভিযোগ, গোটা কোচবিহারে প্রচুর বহিরাগত দুষ্কৃতি ঢুকিয়েছে বিজেপি। ভিন রাজ্য থেকে এদের আনা হয়েছে ভোট লুটের জন্য। এদের দিয়েই ভোটের আগে জেলা জুড়ে অশান্তি পাকাচ্ছে ভাজপা। তৃণমূল নেতা কর্মীদের দল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আর তাতে কাজ না হলে প্রতিদিন হামলা চালানো হচ্ছে। পরিস্থিতি যা তাতে এই দুষ্কৃতীদের নির্বাচনের আগে চিহ্নিত করে গ্রেফতার করা না গেলে কোচবিহারে ভোটে ব্যাপক হিংসা হবে।
একই সঙ্গে তৃণমূলের হুঁশিয়ারি যে ভাবে বিনা প্ররোচনায় রোজ তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে তাতে তারা পাল্টা প্রতিরোধের পথে যেতে পারেন বাধ্য হয়ে আর তেমন পরিস্থিতি হলে তার দায় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা প্রশাসন এবং বিজেপিকে নিতে হবে।

Post a Comment