তৃণমূলে যোগ দিলেন মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য বিজেপি নেত্রী - The News Lion

তৃণমূলে যোগ দিলেন মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য বিজেপি নেত্রী

 


দি নিউজ লায়ন;   বিধানসভা ভোটের মুখে আরও একবার ধাক্কা খেলো মালদা জেলা বিজেপি নেতৃত্ব।  মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য  বিজেপি নেত্রী সাগরিকা সরকার তৃণমূলে যোগদান করলেন। বুধবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয় নূর ম্যানশন ভবনে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে সাগরিকা সরকারের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। এদিন তৃণমূলে যোগ দিয়ে ভাজপার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন  মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা।


 তিনি বলেন , বিজেপির জেলা নেতৃত্বের একাংশ এবং শীর্ষ নেতৃত্বের কোন নীতি , আদর্শ নেই। জেলা নেতাদের একাংশ নিজের মর্জি মত প্রার্থী বাছাই করেছে। এমনকি অর্থের বিনিময় প্রার্থী বাছাই হয়েছে। আর এব্যাপারে যখন প্রতিবাদ করেছিলাম, তখন দল অবাঞ্চিত পদক্ষেপ নিয়েছে। তাই দলের প্রতি অসন্তুষ্ট হয়ে মুখ্যমন্ত্রীর আদর্শকে মেনে নিয়ে তৃণমূলে যোগদান করেছি। আগামী বিধানসভা নির্বাচনে দলের বিভিন্ন এলাকার প্রার্থীর নির্বাচনী প্রচার করব। 


উল্লেখ্য,  বিজেপি'র গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর দলের জেলা কার্যালয়ে সাগরিকা সরকারের বিরুদ্ধে অনুগামীদে নিয়ে এসে ভাঙ্গচুড় চালানোর অভিযোগ উঠে। এরপর মঙ্গলবার জেলা বিজেপি নেতৃত্ব সাগরিকা সরকারকে দল থেকে সাসপেন্ড করে। এর পরেই সাগরিকা সরকার তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেন। বুধবার দুপুরে তৃণমূলের জেলা সদর কার্যালয়ে মৌসম নুরের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে সাগরিকা সরকার বলেন, গাজোলে তৃণমূলকে জেতাতে তিনি সর্বশক্তি দিয়ে লড়াই করবেন। 

তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন,  সাগরিকা সরকার তৃণমূলে যোগ দিয়েছেন তাকে আমরা স্বাগত জানিয়েছি। গাজোল বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর হয়ে উনি প্রচার করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.